Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

রোববার (২৫ মে) রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।

সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটের নাড়ি বের হয়ে যায়। উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) সকালে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ওই যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ