Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে মাহিন্দ্রা ও বাসের সংঘর্ষে নিহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ০৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৪ জুন) ভোর ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান।

নিহতরা হলেন মনির সরদার (৪০), ইব্রাহিম সরদার (৭০) তারা মিয়া (৫৫), এদের বাড়ি শিবচর উপজেলার মাদবরচর গ্রামে। এছাড়া নিহত মিজানুর রহমান (৫০) এর বাড়ী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে।  এক জনের পরিচয় পাওয়া যায়নি।

নিহত ইব্রাহীম সরদারের ছেলে মঞ্জু সরদার জানান, তার বাবা ইব্রাহীম সরদার ছেলে মনির সরদার গরুর হাটে যাচ্ছিলেন বলেন জানান তাদের স্বজন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়,  মাদারীপুরের টেকেরহাটে গরু কেনার জন্য যাচ্ছিলেন কয়েকজন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলায় বাসস্ট্যান্ডে পৌঁছালে সামনে থেকে একটি যাত্রীবাহি বাস মাহেন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ৪ জন। এ সময় ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে আরো একজন মারা যান। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টা নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে দাড়িয়ে থাকা তিন চাকার যান মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে চার মাহেন্দ্র যাত্রী নিহত হন। এই ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হলে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবংলা/ইউজে/এনজে