Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণের শীর্ষে সান্তিয়াগো, বৃষ্টিতে স্বস্তিতে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ০৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সম্প্রতি রাজধানীর বায়ুমানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। তবে বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসে দূষণ বাড়ছে।

বুধবার (৪ জুন) সকাল ৮টা ২৯ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৩১তম অবস্থানে রয়েছে ঢাকা। এটি মাঝারি হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর যার স্কোর ১৬০। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা স্কোর ১৫৭ আর পঞ্চম অবস্থানে থাকা চীনের সাংহাই প্রদেশের স্কোর ১৩৭।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

সারাবাংলা/এফএন/এনজে