Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৮০ দিনের পরিকল্পনা / ৫ বছরে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৭:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি।

বুধবার (৪ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান। ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি।

পরিবেশ ব্যবস্থাপনায় দলের পরিকল্পনার কথা তুলে ধরে আমীর খসরু জানান-

  • ৫ বছরে ২৫ থেকে ৩০ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচি ইতিমধ্যে ঘোষিত হয়েছে। তৃণমূল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ব্যাপকভাবে বৃক্ষ রোপন কর্মসূচি ও বৃক্ষমেলা আয়োজন করা হবে।
  • দেশের প্রতিটি ইউনিয়ন এবং মহানগরের প্রতিটি থানায় উন্মুক্ত মাঠের সংখ্যা বাড়িয়ে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও উন্নতি নিশ্চিত করতে গাছপালা রোপণ, সবুজ বেষ্টনী তৈরি এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে একটি ‘গ্রিন এন্ড ক্লিন’ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
  • পলিথিন নিষিদ্ধ করে পাটজাত ব্যাগকে উৎসাহিত করা হবে। সব ‘ইকো-ফ্রেন্ডলি’ ও ‘সাস্টেইনেবল প্রোডাক্ট’কে উৎসাহিত করা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে বিএনপির পরিকল্পনা সম্পর্কে আমির খসরু জানান-

বিজ্ঞাপন
  • ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চুরি সহ সকল নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে কঠোর অবস্থান নেওয়া হবে। যে কোনো মূল্যে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
  • মাঠপর্যায়ে পুলিশের মনোবল বাড়ানোর জন্য ট্রেনিং, কনসালটেশন, মোটিভেশন এবং মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা এবং সেবামূলক মনোভাব বাড়ানো হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
সারাবাংলা/এজেড/এমপি