Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ৪র্থ দিনেও পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: ঈদের চতুর্থ দিনেও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আগত পর্যটকরা পুরো সৈকত জুড়ে ঈদ উৎসবে মেতেছেন।

তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউবা আবার বিভিন্ন বাহনে চড়ে তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও কাঁকড়ার চর বিভিন্ন দর্শনীয় স্থান করে দেখছেন।

গরমে প্রশান্তি পেতে অনেকেই সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন।

সমুদ্র সৈকতে ঘোড়ার গাড়ি চড়ছেন অনেকেই।

পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটা ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

বিজ্ঞাপন

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক তাপস চন্দ্র রায় জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা।

সারাবাংলা/এসডব্লিউ