Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫ ১১:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান কাপের বাছাইপর্বের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি দুই দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাই বাড়তি উন্মাদনা কাজ করছে ফুটবল ভক্তদের মধ্যে। অতীতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে? চলুন জেনে নেওয়া যাক এই পরিসংখ্যানটাই।

নিজেদের ফুটবল ইতিহাসে খুব বেশিবার দেখা হয়নি বাংলাদেশ ও সিঙ্গাপুরের। দুই দল একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে মাত্র দুইবার।

১৯৭৩ সালে প্রথম দেখা হয় দুই দলের। মালয়েশিয়ায়ে হওয়া মেরডেকা টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-সিঙ্গাপুর। সেই ম্যাচে জয় পায়নি কেউই। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয়বার মাঠে নামে ২০১৫ সালে। প্রীতি ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারায় সিঙ্গাপুর।

বিজ্ঞাপন

আজ জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে তৃতীয়বারের মতো দেখা হয়ে যাচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের। ২ দেখায় এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নিয়েই মুখোমুখি লড়াইয়ে সমতা ফেরাতে চাইবেন হামজা-জামালরা।

সারাবাংলা/এফএম