Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: দিনাজপুর-ঠাকুরগাঁও অঞ্চলের দুটি পৃথক সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ মোট ২০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠাল।

সোমবার (৯ জুন) রাতে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা ১৩ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুইজন নারী, দুইজন পুরুষ ও নয়জন শিশু। একই রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্তে বিজিবির আরেকটি টহলদল আরও সাতজনকে আটক করে। এদের মধ্যে রয়েছেন দুইজন নারী, দুইজন পুরুষ ও তিনজন শিশু।

বিজ্ঞাপন

বিজিবি জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সারাবাংলা/এসআর