Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চার দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৫:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এমিরেটসের একটি ফ্লাইটে চার দিনের যুক্তরাজ্য সফরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। প্রধান  উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তী সরকার প্রধান। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্রিটেনের সাহায্য চাইবে ঢাকা।

বিজ্ঞাপন

এ ছাড়া লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হবে বলে চূড়ান্ত হয়েছে। ১৩ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সারাবাংলা/জিএস/আরএস