Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে দুলু হত্যাকাণ্ডের ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৫:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: গত ৫ জুন লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রী এবং শ্যালিকার মোবাইলের কথোপকথনের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যালিকার হাতে খুনের শিকার হয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)। বোনকে পরকীয়ার সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাই দুলু মিয়াকে কাপড় কাটার কাঁচি দিয়ে হত্যা করেন শ্যালিকা চাঁদনী আকতার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া ৫ জুন সন্ধ্যায় গিয়ে দেখেন তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখা মাত্র মোবাইল থেকে নাম্বার ডিলিট করেন তার স্ত্রী মনি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করেন।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন তার মৃত্যু হয়। ঘটনার পর পরেই পালিয়ে যায় শ্যালিকা চাঁদনী এবং স্ত্রী মনি।

এ ঘটনায় নিহত দুলুর ভাই বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর আসামি গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৩ সদর কোম্পানির রংপুর এবং র‍্যাব ৭ সদর কোম্পানি ও সি পি এস সি চট্টগ্রাম ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল ৯ জুন দুপুরে চট্টগ্রাম মহানগরীর হালি শহর থানাধীন মূলকুতুর রহমান রোড ঈদগা কাঁচা রাস্তার পূর্বে রামপুর এলাকা হতে অভিযুক্ত দুই বোনকে গ্রেফতার করে।

অভিযুক্ত দুই বোন লালমনিরহাটের কালিগঞ্জ এর ভোটমারি সদর পাড়া ইউনিয়নের বাসিন্দা মো. মোকছুদুর রহমানের মেয়ে।

সারাবাংলা/এসডব্লিউ