Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ বাছাইপর্ব / প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫ ০৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই ধুঁকছিলেন তারা। ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্যে আজ ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে সেলেসারদের কোচ হিসেবে নিজের প্রথম জয়ের দেখা পেলেন আনচেলত্তি। আর এই জয়েই সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছেড়েছিলেন আনচেলত্তি। ব্রাজিলের মাটিতে প্রথমবার মাঠে নেমে আর হতাশ হতে হয়নি তাকে। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলা ব্রাজিল চেপে ধরে প্রতিপক্ষকে।

বিজ্ঞাপন

বেশ কিছু সুযোগ পেলেও সেটা গোলে রূপান্তরিত করতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা। অবশেষে ডেডলক ভাঙে প্রথমার্ধের শেষপ্রান্তে। ৪৪ মিনিটে কুনহার অ্যাসিস্টে গোল করে দলকে উল্লাসে ভাসান ভিনিসিয়াস জুনিয়র। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও প্যারাগুয়ে রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করলেও লিড দ্বিগুণ করতে পারেননি তারা।

শেষ পর্যন্ত ভিনির ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। আর এতেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে তাদের।

সারাবাংলা/এফএম