Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৮:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০৯ দশমিক ৩৫ শতাংশ। তবে এসময়ে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/আরএস
বিজ্ঞাপন

আরো