Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৭:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১ ঘণ্টা ৩৫ মিনিট বৈঠক করেছেন। এই বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিদের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও সব দলের সঙ্গে মিলে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে হবে।’

জুলাই সনদ ইস্যুতে আমীর খসরু বলেন, ‘জুলাই সনদ নিয়ে দেশে এরই মধ্যে আমাদের কথা হয়েছে। বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ হবে। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সেটার সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সাংবাদিকরা প্রশ্ন করেন যে এই বৈঠকটি সন্তোষজনক হয়েছেন কিনা এমন উত্তরে আমির খসরু বলেন, হ্যাঁ আমরা সন্তুষ্ট।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সারাবাংলা/এফএন/এইচআই