Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাইতুল সালাম হিফজুল কোরআন মাদরাসার উদ্বোধন করলেন ব্যারিস্টার মীর আরমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১৭ জন শিশু ছাত্র দিয়ে শুভসূচনা হলো দক্ষিণ মনিপুরের বাইতুল সালাম হিফজুল কোরআন মাদরাসার। শুক্রবার (১৩ জুন) মাদরাসাটির উদ্বোধন করেন মজলুম আইনবিদ ব্যারিস্টার মীর আরমান।

মাদরাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) বলেন, ‘আল্লাহ তার কোরআনকে সারা দুনিয়াকে কোটি হাফেজের বুকে সংরক্ষিত রেখেছেন। পুরো কোরআনকে নির্ভুলভাবে মুখস্থ করছে মাআছুম শিশুরা, এটাই হলো কোরআনের বড় মুজেজা। বাংলাদেশে লাখ লাখ হাফেজ তাদের বুকে আল্লাহর কোরআনকে ধারণ করে নিজেরাও সম্মানিত হয়েছে।’

ব্যারিস্টার আরমান বলেন, ‘একজন আমলদার আলেম ও কোরআনের হাফেজের মর্যাদা আল্লাহর কাছে অনেক উপরে। আর দুনিয়ায় যারা কোরআন চর্চা করবে, তা অনুযায়ী আমল করবে, তাদের জন্য পরকালে মহাপুরস্কারের ঘোষণা রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যারা দুনিয়াতে কোরআন শিখবে সে মতে আমল করবে, কোরআন হিফজ করবে, কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। তাই আসুন এই মাদরাসায় নিজেদের সন্তানদের এলেম শিক্ষার জন্য এগিয়ে আসি।’

জুমার নামাজের আগে দক্ষিণ মনিপুরস্থ বায়তুস সালাম জামে মসজিদে মাদরাসাটির উদ্বোধনকালে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক খালেদ এবং মাদরাসা কমিটির উপদেষ্টা ওয়াহিদুল আকবর খান। উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান, মসজিদ কমিটির সদস্যরা এবং মসজিদের মুসল্লীরা। আপাতত অনাবাসিক হেফজ বিভাগ দিয়ে মাদরসার শিক্ষা কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগও চালু করার পরিকল্পনা রয়েছে।

সারাবাংলা/জিএস/এইচআই