Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকাতির মামলায় ভিসা বাতিল, ক্লাব বিশ্বকাপ মিস করবেন আর্জেন্টাইন ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫ ১০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র একদিন। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ও জমজমাট আসরে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। ডাকাতির মামলায় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসতে পারছেন না ডিফেন্ডার আয়রটন কস্তা।

গত রবিবার ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছেছে বোকা জুনিয়র্স। তখন দলের অন্যরা প্লেনে উঠলেও ভিসা না পাওয়ায় দেশেই থেকে গিয়েছিলেন কস্তা। দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে না গেলেও স্কোয়াডে ছিলেন তিনি। আশা করা হচ্ছিল, টুর্নামেন্ট শুরুর আগে ভিসা পাবেন কস্তা।

তবে শেষ পর্যন্ত আর কস্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু ঠিক কী কারণে ভিসা পেলেন না ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার? মার্কিন দূতাবাস স্পষ্ট করে না জানালেও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, ২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল শহরের একটি ডাকাতির মামলায় অভিযুক্ত হয়েছিলেন কস্তা। এই কারণেই তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

কস্তা না থাকায় কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে বোকা কোচ মিগুয়েল রুসোকে। কস্টার পরিবর্তে মার্কো রোহোকে স্কোয়াডে নেওয়া হতে পারে।

আগামী ১৬ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বোকার প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। সি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি।

সারাবাংলা/এফএম