Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরের বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের বেনাপোল স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

শনিবার (১৪ জুন) সকালে রঘুনাথপুর গ্রামের প্রাক্তন মেম্বার আব্দুর রাজ্জাকের মেজো ছেলে মনিরুজ্জামানের মরদেহ বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বাড়ির পাশে ফাঁকা মাঠে স্ত্রী রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। উভয়ের শরীরের একাধিক ক্ষত স্থান দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে