Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে পিস্তলসহ আটক ১

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ব্লাংক স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, বিদেশি মুদ্রা, চাইনিজ কুড়াল ও পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাপ্টেন মো. মেহেদী হাসান।

আটক মুকুল (৩২) শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সীর ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে তিনি আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির পরিচালক হিসেবে মাদক ও সুদের ব্যবসা করে আসছিলেন। এরই সূত্র ধরে শনিবার ভোরে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালানো হয়। এ সময় আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির পরিচালক মুকুলকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি কার্যালয় তল্লাশি করে সই করা ৬০০টি ব্লাংক স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, ৩০টি বিদেশি কয়েন মুদ্রা, ছয়টি নোট, একটি চাইনিজ কুড়াল, একটি স্টিক ও একটি পিস্তল জব্দ করে সেনাবাহিনী। এরপর আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশি মুদ্রাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ