Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাপের কামড়ে শেফালি খাতুন নামে এক গৃহবধূর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন ) সকাল ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শেফালী খাতুন উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোহাম্মাদ আব্দুল্লাহর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোররাতে ধান সেদ্ধ করার জন্য শেফালি রান্না ঘর থেকে জ্বালানি নেওয়ার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সারাবাংলাকে বলেন, সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর