Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৬:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী মিঠু শেখকে আটক করেছে।

শুক্রবার (২০ জুন) সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠু শেখের নিজ বাড়ি থেকে ছকিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, ২০০১ সালে পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সঙ্গে একই গ্রামের মমিন শেখের মেয়ে ছকিনার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বজনদের অভিযোগ, মিঠু শেখ পরকীয়ায় আসক্ত ছিলেন এবং এ নিয়ে মিঠু ও মনিরার সংসারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সকালে মিঠু শেখের পরিবারের অন্য সদস্যরা ছকিনার মরদেহ দেখতে পান।

বিজ্ঞাপন

নিহত মনিরা বেগমের মেয়ে মীম জানায়, গভীর রাতে তার বাবা তার মাকে টানাটানি করতে থাকেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর বালিশ চাপা দিয়ে তার মাকে হত্যা করেন বলে মীম অভিযোগ করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানিয়েছেন, সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘গৃহবধূর পরিবারের সদস্যরা দাবি করছেন, তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর চিকিৎসকের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো