Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৫:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে আবু সাঈদ ওরফে শামীম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) দুপুরে বসতঘরে গলায় ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরান গ্রামে মোস্তাহাব আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল হক জানান, আবু সাঈদ নেশা করত। এ কারণে পারিবারিক অশান্তি দেখা দেয়ায় দীর্ঘদিন ধরে তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করেন। শুক্রবার রাতের কোন এক সময় আবু সাঈদ নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর