Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে সড়ক বিভাজকে উঠে বাস চাপা, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে সড়ক বিভাজকে উঠে বাস চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার পর এই ঘটনা ঘটেছে বলে সারাবাংলা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন। আর সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করা হয়েছে। বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ