Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১০:২০

ফাইল ছবি।

ঢাকা: দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া শনিবার (৫ জুলাই) থেকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে। এতে করে ভ্যাপসা গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো