Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৭:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে করোনায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২২৪টি নমুনা পরীক্ষা করে তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৭৭ জনে। এ ছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৩ জন।

এর আগে, গতকাল শনিবার ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় এক জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো