ঢাকা: গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২সহ বিভিন্ন আইনি সংস্কার নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম ‘কমিশন সভা’ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। এটি কমিশনের অষ্টম সভা।
বুধবার (৯ জুলাই) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিতে যা যা রয়েছে- (ক) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; (খ) নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; (গ) নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; (ঘ) মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা; (ঙ) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ; এবং (চ) বিবিধ।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। কমিশন সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকবেন।
এর আগে, গত গত ১৯ জুন সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে কমিশনের সপ্তম সভা অনুষ্ঠিত হয়। সে সভার দুটি এজেন্ডা ছিল- আচরণবিধিমালা সংশোধন এবং জাতীয় সংসদের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত।
আরপিও সংশোধন নিয়ে কমিশনের ৮ম সভা আজ
স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ০৮:৫৮
১০ জুলাই ২০২৫ ০৮:৫৮
সারাবাংলা/এনএল/ইআ