Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইস্তাম্বুলে বিরোধী দলের ৪০ জন গ্রেফতার, ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের ইস্তাম্বুলে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) শক্ত ঘাঁটিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। দুর্নীতির অভিযোগে মাসব্যাপী চলা অভিযানের অংশ হিসেবে অন্তত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের বেয়োগলু জেলার মেয়র ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা। এই ঘটনাটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার সরকারি প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (১৫ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়েছে। তুর্কি গণমাধ্যমের বরাতে ইস্তাম্বুল থেকে এ খবর জানায় এএফপি।

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি’কে (সিএইচপি) টার্গেট করে দুর্নীতির অভিযোগে মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ধরপাকড়ের ঘটনাটি ঘটে ।

বিজ্ঞাপন

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। চলতি বছরের মার্চ মাসে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় তাকে।

ইমামোগলুকে গ্রেফতারের ঘটনায় ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড়। ইমামোগলু ছাড়াও গত বছরের অক্টোবর থেকে ইস্তাম্বুলের ২৬টি জেলার মেয়রের মধ্যে ৯জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তাদের বেশিরভাগই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে, তারা সেসব অভিযোগ অস্বীকার করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার সিএইচপিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল দলটি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর