Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনা জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৫:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থ নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। এতে মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যা শেষ পর্যন্ত জুলাই বিপ্লবে বিস্ফোরিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ৩৬-জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, জুলাই বিপ্লব একটি মহাকাব্যিক ঘটনা। নিহত, আহত ও অংশগ্রহণকারী সকলে ইতিহাসের চরিত্রে পরিণত হয়েছেন। সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশই ছিল জুলাই আন্দোলন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয় শিল্পীরা অনুভূতি শূন্য হয়ে গেছেন। বস্তুগত প্রাপ্তির লোভে তারা ১৫ আগস্টে শোক প্রকাশ করেছেন এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

রিজভী অভিযোগ করেন, “একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার পুরস্কার হিসেবে একজনকে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। একইভাবে শিল্প-সংস্কৃতির সেলিব্রেটিদের রানওয়ের পাশে ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল। বিনিময়ে তারা শোক জানিয়েছেন ১৫ আগস্টে।”

এ সময় তিনি জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর