Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আটক শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৯

আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত পুলিশ সদস্য আল-আমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় পুলিশ সদস্যসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর। এ ঘটনায় এখন পর্যন্ত আটক শতাধিক।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আদাবর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ কনস্টেবলের নাম আল-আমিন। এ ছাড়া আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার রাতে ৯৯৯-এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ গাড়ি নিয়ে আদাবর এলাকায় যায়। চালক আল-আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় এক পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

‎‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারাল অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা করে। এ সময় পুলিশের এক সদস্যকে তারা কুপিয়ে আহত করে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর-আদাবর ভয়ংকর কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেলহাজতে থাকায় তার হয়ে এই দুই কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে মেরে ফেলেছে তারা।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর