Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে দেখা মিলল চার পা-ওয়ালা কানি বকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৩

চার পা-ওয়ালা কানি বক। ছবি কোলাজ: সারাবাংলা

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে চার পা-ওয়ালা কানি বকের দেখা মিলেছে। বকটির দু’টি পা স্বাভাবিক থাকলেও অন্য পা দু’টি অস্বাভাবিক আকারের ছোট। এমন খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন লোকজন ছুটে আসছে বকটি দেখতে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী মো. আব্দুর রশিদের বাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাড়ি-পাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর-গ্রাম-গঞ্জে ছুটে বেড়ান তিনি। প্রতিদিনের মতো গত বুধবার (৩ সেপ্টেম্বর) হাড়ি-পাতিল বিক্রি করে পুকুর পাড় দিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। এমন সময় একটি কানি বককে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে যান তিনি। তখন হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অন্যান্য বকের থেকে এই বকটির পায়ের সংখ্যা বেশি। একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বক। পরে বকটিকে কৌশলে ধরে খাঁচায় বন্দি করে রাখেন। চার পা-ওয়ালা বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।

বিজ্ঞাপন

দর্শনার্থী মো. আজগর আলী বলেন, ‘এই বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পা-ওয়ালা বক কখনো দেখি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছে।’

হাড়ি-পাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘বকটি প্রথমে দেখে আমি অবাক হই। তখন সেটিকে কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি।’ ওর বেশ যত্ন নেওয়া হয় বলেও জানান তিনি।

এদিকে ফুলবাড়ীর প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, ‘এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর