Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও ৩ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৪

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর তুরাগ দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও তিন শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দেড় মাসেরও বেশি সময় পর তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

তারা হলেন- আলভীরা (১২), সামিরা (১০) ও নুসরাত (১২)।

ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনজন সেরে উঠেছে। এ জন্য আজকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় ২৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখন পর্যন্ত ১৩ শিক্ষার্থী ভর্তি রয়েছে। যাদেরকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনস্টিটিউটে ২০ জন মারা যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর