Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি ও কলারোয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কলারোয়ার কেড়াগাছির ইকরাম খাঁর ছেলে ইরফান খাঁ (২) ও বামনডাঙ্গা গ্রামের মহেন্দ্র সানার মেয়ে ঈশিতা সানা (৫)।

স্থানীয়রা জানান, শিশু ইরফানকে গোসল করানোর জন্য তার বাবা ঘরের বাইরে এনে রাখে। কিছুক্ষুণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির রান্না ঘরের পাশে একটি ডোবায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়।

অপরদিকে আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের ধীরাজ সানা জানায়, ঈশিতা সানা মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে গোসল করার সময় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরিফিন ও কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর