Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালবাগে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে নজরুল (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আর এন ডি রোডের জমজম টাওয়ারের ৬ষ্ঠ তলা থেকে মরদহটি উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে খবর পেয়ে লালবাগ জমজম টাওয়ারের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

তিনি আরও জানান, নজরুল ইসলাম তার স্ত্রী ফাহিমা শারমিন সন্তান ও শাশুরিকে নিয়ে ওই বাসায় থাকতেন। তিনি ইমামবাগ স্ট্যন্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি করতেন। পরিবার থেকে জানায় নজরুল ইসলাম বটি দিয়ে নিজের গলায় আঘাত করেছে। সিআইডি ফরেনসিক টিমের সদস্যরা ওই বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর