Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানের শীষে ভোট দিতে জনগণ উন্মুখ হয়ে আছে: মাহাবুবের রহমান শামীম

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: বিএনপি’র কেন্দ্রীয় (চট্টগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলোতে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য এদেশের জনগণ উন্মুখ হয়ে আছে। উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছিল। সেই নির্বাচনে সবচেয়ে বেশি অবদান ছিল ছাত্রদলের। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা, আর এই আন্দোলনে ছাত্রদলের ১৪২জন নেতাকর্মী শহিদ হয়েছিলেন। ছাত্রদলের অবদানের কথা এদেশ কখনো ভুলবে না।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি বাজারে উপজেলার বিভিন্ন পর্যায়ে নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

শামীম বলেন, ‘এত সুন্দর হাতিয়ায় বিগত দিনে যাতায়াত ব্যাবস্থার কোনো উন্নতি হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের দখলে ছিল সবকিছু। এ জনপদে সন্ত্রাস চাঁদাবাজের আর ঠাঁই হবে না। যারা জনগণের অধিকার হনন করতে চায়, আমরা আপনাদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবো। এখানে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়ার যাতায়াত, নদীভাঙন রোধ ও পর্যটনসহ সকল সমস্যাগুলো নিয়ে কাজ করা হবে।’

র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, এ কে এম ফজলুল হক খোকন, সাবেক যুগ্নসাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মাজিদ নিশান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্লাহ সাহাদাত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, যুগ্মআহবায়ক আইয়ুব চৌধুরী, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরাদ হোসেনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

দেশজুড়ে 'বিশ্ব পর্যটন দিবস' পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

আরো

সম্পর্কিত খবর