Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নুরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কল করেন। এ সময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান।

কথোপকথন শেষে তারেক রহমান নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর। এরপর ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ
১৫ নভেম্বর ২০২৬ ১৯:০২

হামে ১৫ দিনে ৬২ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর