Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোনের চল্লিশার মুরগি কিনে ফেরার পথে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ০০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: বোনের চল্লিশার জন্য মুরগি কিনে ফেরার পথে সাতক্ষীরায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেল আরোহী আলমগীর নাজমুল হক পল্লব (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহরের কোমরপুরে এই দুর্ঘটনাটি ঘটে। পল্লব সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর কাজীপাড়ার অ্যাডভোকেট শামছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত পল্লব তার বড় বোনের চল্লিশার জন্য কোমরপুর থেকে মুরগি কিনে মোটরসাইকেলে ফেরার পথে সদর উপজেলার ধুলিহর কোমরপুর এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে সে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু করেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের দ্বায়িত্বশীল কর্মকর্তা জাকির হোসেন বলেন, সদরের ধুলিহর কোমরপুরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়। পথিমধ্যেই মারাত্মক আহত অবস্থায় পল্লবকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এর মাসখানেক আগে তার বড় বোন ইন্তেকাল করেন। পরিবারের আরেক ভাই বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকরিরত আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি সামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর