Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৪ বছর পর ভারত সফর, কোন শহরে যাবেন মেসি?

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৫ ১০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিওনেল মেসি ভারতে আসছেন, খবরটা জানা গিয়েছিল আগেই। এবার ভারত সফর নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি নিজেই। মেসি বলছেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ভারত সফরে আসার ব্যাপারে উচ্ছ্বসিত তিনি।

মেসি সবশেষ ভারতে এসেছিলেন ২০১১ সালে। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।

আগামী ১২ ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন মেসি। কলকাতার পর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক। এই সফরে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসানদের সঙ্গে ক্রিকেট ম্যাচে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে মেসির।

শুধু ফুটবল নয়, মেসির এই সফরে থাকবে অনেক গুরুত্বপূর্ণ বৈঠকও। জানা গেছে, দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন তিনি।

বিজ্ঞাপন

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে দারুণ আনন্দের।’

মেসি আরও জানান, ‘এই ইভেন্টগুলোর টিকেট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।’

আগামী নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় যাবে আর্জেন্টিনা। ম্যাচটির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তবে সেই সফরে দলের সঙ্গে মেসি যাবেন বা খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর