Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত অপোর এ৬ প্রো

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ২২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একদিনের আউটডোর জীবন এখন আরও সহজ ও উপভোগ্য করে তুলতে নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে অপোর নতুন এ৬ প্রো। সর্বাধুনিক ফিচার, শক্তিশালী ব্যাটারি ও টেকসই নকশায় তৈরি এই স্মার্টফোনটি কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে ব্যবহারকারীর সঙ্গে তাল মিলিয়ে চলার এক বিশ্বস্ত সহযাত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আউটডোরের দিন সাধারণত ভোর থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ হতে পারে; আর ঠিক এ সময়, এ৬ প্রো’র ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যাপকভাবে কাজে লাগে। চার্জ শেষ হয়ে গেলেও, অপোর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিংয়ের কারণে আপনাকে অপেক্ষা করতে হবে না। কোনো লাঞ্চ ব্রেক বা কফি খাওয়ার সময়েই ব্যাটারি লাইফ আবার আগের মতো চলনসই হবে। আর রিভার্স চার্জিংয়ের মাধ্যমে আপনি আপনার পাশে থাকা অন্য কাউকে তাদের ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে গেলেও সহায়তা করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভেঞ্চার সবসময় সুন্দর আবহাওয়ায় না-ও হতে পারে; কিন্তু তবু এ৬ প্রো আপনার পাশে থাকবে। এর আইপি৬৯ সার্টিফিকেশন ডিভাইসটিকে ধুলা, পানি বা কঠিন পরিস্থিতিতেও সুরক্ষিত রাখে। এতে আরও রয়েছে আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি।

প্রতিষ্ঠানটি জানায়, গরমে বাইরে থাকার সময় ফোনের তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে, কিন্তু এ৬ প্রো’র সুপারকুল ভিসি সিস্টেম সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে; এমনকি রোদে বা দীর্ঘ গেমিং সেশনের সময়ও ডিভাইসের পারফরম্যান্স রাখে স্মুথ। ডিভাইসের ওপর নির্ভর করেন এমন পেশাজীবীদের জন্য এই ফোনটি একদম যথার্থ। বিশেষ করে, সাংবাদিক, গবেষক, সার্ভেয়ার ও কনটেন্ট ক্রিয়েটররা নিরবচ্ছিন্ন কাজ নিশ্চিত করতে এর ওপর নির্ভর করতে পারেন।

রোজউড রেড ও স্টেলার ব্লু এই দুইটি অনন্য রঙে অপো এ৬ প্রো (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) পাওয়া যাচ্ছে মাত্র ৩৪ হাজার ৯৯০ টাকায়।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর