Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৯:২৯

মুন্সীগঞ্জ আদালতে।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

রোববার (১২ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের মৃত বাবুল খানের ছেলে নূর মোহাম্মদ খান ওরফে নুরু (৩২) ও একই গ্রামের মৃত আদম আলী খানের ছেলে মো. আইয়ুব খান (৪৫)।

রায় প্রচারের সময় আসামিরা আদালতে হাজির থাকলে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা ২০১৭ সালের ৪ জুন মামলার ভিকটিম নিহত আ. ছামাদ তার বাড়ি হতে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে নিহতের বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌছালে ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে বৃদ্ধ আ. ছামাদকে হত্যা করে।

নিহত আ. ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিন এর ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় তিনজনকে এজাহার নামীয় ও ২/৩জনকে অজ্ঞাতনামা আসামি করে ঘটনার দিন মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করেন। ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আদালত মামলার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেন।

মামলার বাদী আরিফ হোসেন বলেন, ‘আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আজ আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালতে মারধর করেছে। আমি ওদের ফাসিঁ চাই।’

এ ব্যাপারে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিম আখতার সুমন বলেন, ‘আদালত ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আজ মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছে। আমি রাষ্ট্রপক্ষ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

একুশে পদক পেলেন ১০ বিশিষ্ট নাগরিক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪

ফাল্গুনের ফ্যাশনে ফিউশন
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর