Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রূপনগরে গার্মেন্টসের কেমিকেল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানার কেমিকেল গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়ীর কসমিক ফার্মা এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সাতটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

মানবতার কাছে হারুক মারণাস্ত্র
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর