Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনাইমুড়ীতে স্টেডিয়াম নির্মাণ কাজে অনিয়ম, দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৯:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে দুদক নোয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জাহেদ আলম ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, গত দেড় বছর আগে ৭ কোটি টাকা ব্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সোনাইমুড়ী উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্টেডিয়ামটির নির্মাণ কাজে নিম্নমানের ইট, বালু ব্যবহার, স্লাব ও সিঁড়ির দৈর্ঘ্য-প্রস্থ কম’সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের তথ্য পেয়ে অভিযান চালায় দুদক নোয়াখালীর একটি দল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের দুইজন ইঞ্জিনিয়ারকে নিয়ে অভিযান পরিচালনা করার পর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এছাড়াও পুরো স্টেডিয়ামটির নির্মাণ কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রীর গুণগত মানের ক্ষেত্রেও অনিয়ম পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তবে অভিযান পরিচালনার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালক মোস্তাফিজুর রহমান বা তার কোন সহকারীকে পাওয়া যায়নি।

দুদকের ইন্সপেক্টর মো. ইদ্রিস জানান, মিনি স্টেডিয়ামটি নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। আমরা অনিয়মগুলো লিপিবদ্ধ করেছি। প্রধান কার্যালয়ে পাঠানোর পর সেখান থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর