Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার জন্য এভার কেয়ারে যুক্তরাজ্যের চিকিৎসকদল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা আরও উন্নত করতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে আছেন ডা. রিচার্ড বিলি। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালের মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেছে। এ কারণে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন।

উল্লেখ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চেয়ারপারসন এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর