Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসী নিবন্ধন ছাড়ালো আড়াই লাখ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৩:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: আড়াই লাখ ছাড়ালো পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনের সংখ্যা। নিবন্ধন শুরু হবে ১৯ দিনে নিবন্ধনে এগিয়ে আছে সৌদি আরবের প্রবাসীরা। সেখানে ২ লাখ ৫১ হাজার ১৪ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে শুধু সৌদি আরব থেকেই ৬৩ হাজার ৪৬২ জন নিবন্ধন করেছেন।
‎
‎সোমবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার পর ইসির এই ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে।
‎
‎ওয়েবসাইট থেকে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ২ লাখ ৫ ১ হাজার ১৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ২৯ হাজার ৭৫৬ জন পুরুষ ভোটার এবং ২১ হাজার ২৫৮ জন নারী ভোটার। অনুমোদনের অপেক্ষায় ৪৩৫।
‎
‎গত ১৮ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
‎
‎যে সব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি। এসব দেশ থেকে মোট নিবন্ধন করেছেন (সকাল সাড়ে ৯টা পর্যন্ত) ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর