Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণের কাজ করছে। এছাড়া সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪/৭ হেলপলাইন সেবা চালু রয়েছে।
‎
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
‎
‎কোনো তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করার পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে অবহিত করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
‎
‎দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এনসিএসএ সকলকে অনুরোধ করেছে।
‎
‎নাগরিকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ গ্রহণের নিমিত্ত নিচের ই-মেইল অ্যাড্রেস রয়েছে।
‎
‎১। [email protected] (জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, misinformation/disinformation, rumor সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য)
‎২। [email protected] (ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট প্রভৃতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য)
‎৩। [email protected] (গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো-CII প্রতিষ্ঠানসমূহের সাইবার হামলা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য)
‎৪। [email protected] (সকল বিষয়ে দাপ্তরিক যোগাযোগ বা অভিযোগ প্রদানের জন্য)
‎৫। [email protected] (অনলাইন জুয়ার সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য) ফোন: +880241024060
‎
‎এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করছে, যাতে সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারে ভূমিকা রাখতে পারেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো