Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া- ৬ ও ৭ / খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলার বায়তুল মামুন জামে মসজিদের ইমাম মাওলানা মন্সুরুল হক।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল বিএনপি নেতা উজ্জল, নিহার সুলতানা তিথিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এর আগ, এদিন সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদেরকে বলেন, ‘তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নিবেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বগুড়া সদরের মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান, বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনে বিএনপির এমপি প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ, বিএনপি নিবার্হী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-ননাদীগ্রাম) আসনে বিএনপির এমপি প্রার্থী আলহাজ মোশাররফ হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরি হিরু, এম আর ইসলাম স্বাধিন, শহিদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুবদল নেতা আবু হাসানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর