Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহাখালীতে চাঁদা দাবির জেরে কনস্ট্রাকশন ম্যানেজারকে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২০:১০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মহাখালীতে চাঁদাবাজদের গুলিতে কনস্ট্রাকশন সাইডের এক ম্যানেজার আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নাম মো. নাজিম উদ্দিন (৪২)।

আজ রোববার (২১ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভিতরে এই ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দিন জানান, ‘বাবর অ্যাসোসিয়েটস’ নামে কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। বিকেলে টিভি গেটের কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। তখন ১০-১২ জন মুখোশধারী লোক সাইডের ভিতর ঢুকে। এরপর নাজিম উদ্দিন আরও এক ইঞ্জিনিয়ারকে একদিকে ঠেলে নিয়ে যায়। এরপর ওই দুর্বৃত্তদের এক বড় ভাইয়ের সঙ্গে সাইটের লোকজনদের ফোনে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে দুর্বৃত্তরা ফোনে কল করে তাদের বড় ভাইকে পাচ্ছিল না। এক পর্যায়ে তাদের মধ্যে ৩ জন পিস্তল বের করে নাজিম উদ্দিনকে গুলি ছোড়ে। একটি গুলি গিয়ে নাজিমের বাম পায়ে হাটুর নিচে লাগে। এরপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটিও নিয়ে গেছে।

আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তির চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিটি বেরিয়ে গেছে। ঘটনাটি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে।

স্বজনরা জানান, নাজিম উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে তেজগাঁও নাখালপাড়ায় থাকেন।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর