Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালী সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী ও পরিসংখ্যানবিদ নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবি করেছে চাকরি পরীক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী শতাধিক পরীক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, নোয়াখালী সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী ও পরিসংখ্যানবিদ মিলিয়ে ১২১ জন লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে ১৩ হাজারের বেশি লোক আবেদন করে। কিন্তু পরীক্ষায় অংশ নেয় সাড়ে ৭ হাজার। গত শনিবার (১০ জানুয়ারি) নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে চাকরি প্রত্যাশিরা লিখিত পরীক্ষায় অংশ নেয়। দেখা যায় বিকেলে পরীক্ষায় অংশ নিলেও রোববার (১১ জানুয়ারি) সকালে পরীক্ষার ফলাফল দিয়ে দেয়। যেখানে ৬ শতাধিক পরীক্ষার্থীকে বাছাই করা হয়।

বিজ্ঞাপন

তারা অভিযোগ করে বলেন, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে টাকার বিনিময়ে অনেকের কাছে প্রশ্নপত্র বিক্রি করা হয়। তাছাড়া মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কিভাবে সিভিল সার্জন সাড়ে ৭ হাজার পরীক্ষার্থীর কাগজ যাছাই-বাছাই করেছে? এ অবস্থায় পরীক্ষা বাতিল করে বিষয়টি তদন্ত করার দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি এর কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইলেও তাকে পাওয়া যায়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর