Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১১:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আজ আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতাকর্মীরা জড়িত ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর