Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিচার শুরু, সাক্ষ্য ১৭ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:০০

ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার সাত আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। পলাতক থাকার কারণে এদিন অভিযোগ পড়ে শোনানো হয়নি। তবে চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অপর আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে, গত ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। ৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৮ ডিসেম্বর মামলাটি আমলে নেয় ট্রাইব্যুনাল-২। একইদিন সকালে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর