Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে ঢাকার হাতিরঝিল থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

রোববার (১ ফেব্রুয়ারি) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে আমির ও জামায়াত নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হামলা প্রসঙ্গটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়।

বিজ্ঞাপন

জিডির এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘বিকেল ৪ টার পরপর জামাতের আমিরের এক্স হ্যান্ডেল আইডিটি হ্যাক হয় এবং সাড়ে ৪ টার দিকে একটি অপ্রত্যাশিত পোস্ট হয়ে যায়। পরে জামায়াতের সাইবার টিম আইডি উদ্ধারের চেষ্টা চালায়। ৫টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয় এবং পোস্টটি সরানো হয়। কিন্তু পরবর্তীতে সেই পোস্টটি নিয়ে অপপ্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটি থামাতেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। জিডি করা হয়েছে হাতিরঝিল থানায়।’

তিনি আরও বলেন, ‘নারীদেরকে অবমাননা করে পোস্ট করা হয়েছিল যেটা আমিরের মনোভাব ও অন্যান্য পোস্ট বা বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যে পোস্ট টি হয়েছে সেটি হ্যাকড হওয়ার কারণেই হয়েছে। সারাদেশে জামায়াতে ইসলামীর যে জনপ্রিয়তা, মানুষের যে সমর্থন তা দেখে কোনো একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।’

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর