Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের পক্ষে গণসংযোগ করলেন কোকোর স্ত্রী সিঁথি

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচার চালিয়েছেন তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনিতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে একটি উঠান বৈঠক করেন কোকোর স্ত্রী সিঁথি। এ সময় বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া কামনা করেন তিনি।

উঠান বৈঠকে সিঁথি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাঁড়া দেখে অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।

বিজ্ঞাপন

পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন একটি গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি তারেক রহমানের জন্য সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

প্রচারকালে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটে ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন সৈয়দা শামিলা রহমান সিঁথি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর