Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / ‘বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ বর্জন না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা গত সপ্তাহেই দিয়েছিলেন তারা। পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকবে কিনা, সেটা নিয়েই ছিল বড় প্রশ্ন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবেন তারা।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

ওই ঘোষণার পর এই প্রথম ইস্যুটি কথা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা দেশটির সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি।

বিজ্ঞাপন

বুধবার পাকিস্তানের মন্ত্রিসভার ভাষণে শাহবাজ শরিফ বলেন, এটি খুব উপযুক্ত সিদ্ধান্ত। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয় বলে মনে করেন তিনি, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে, ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না, কারণ পাকিস্তান বলেছে এটি খেলাধুলার মাঠ, রাজনীতির নয়। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি খুব উপযুক্ত সিদ্ধান্ত এটি।’

পাকিস্তান ম্যাচটি বয়কট করলেও ভারতীয় দলকে ওইদিন মাঠে উপস্থিত থাকতে হবে। তখনই কেবল ওয়াকওভারের পূর্ণ পয়েন্ট নিয়ে দেশে ফিরবে ভারতীয় দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর