Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটে নজরদারি করবে বিমান বাহিনীর চালকবিহীন আকাশযান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে চালকবিহীন আকাশযান বা ইউএভি (UAV) মোতায়েন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তায় বিমান বাহিনীর বিশাল বহর নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে বিমান বাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত রয়েছেন। বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে হেলিকপ্টার ও পরিবহন বিমানের পাশাপাশি নজরদারির জন্য বিশেষায়িত ‘আইএসআর’ (Intelligence, Surveillance, and Reconnaissance) রোলে একাধিক ইউএভি ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন

লাইভ ফিড যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, আকাশ থেকে ধারণকৃত ভোটের মাঠের ‘লাইভ ভিডিও ফিড’ সরাসরি কেন্দ্রীয় মনিটরিং সেল এবং প্রধান উপদেষ্টার দপ্তরে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণ করে ভূমিতে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া সম্ভব হবে।

কৌশলগত নজরদারি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ইউএভিসমূহ দেশের গুরুত্বপূর্ণ ‘কৌশলগত সম্পদ’ (Strategic Asset)। বর্তমানে এগুলো দেশের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো